রৌমারীতে উপজেলা তাঁতী দলের কর্মী অনুষ্ঠিত লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল রৌমারী উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রৌমারী উপজেলা পরিষদ হল রুমে রৌমারী উপজেলা তাঁতীদলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।রৌমারী উপজেলা তাঁতীদলের সভাপতি নাহিদুল হক নাহিদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তাঁতীদলের সভাপতি আনিছুর রহমান আনিছ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, প্রধান বক্তা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিশেষ অতিথি রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নুর আলম খাঁন হিরো, বিশেষ বক্তা রৌমারী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিনু, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শাহাজাদী ইয়াজমিন শিল্পী, রৌমারী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মাইদুল ইসলাম, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রেজাউল ইসলাম রোমান,শৌলমারী ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মনিরুজ্জামান, রৌমারী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, এ সময় আরও রৌমারী উপজেলা তাঁতীদলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।