প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৮:০৮ এ.এম

রৌমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৩ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক অফিসার কামরুজ্জামান পাইকার, কৃষি সম্প্রসারণ অফিসার একরামুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী। তথ্য সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৩ হাজার ৯'শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ২ হাজার ৭'শ, গম ৯'শ, বাদাম ১৫০, সূর্য মুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ফসলের বীজ পর্যায়ক্রমে বিতরন করা হবে রাসায়নিক সার প্রদান করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক চাষিদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি বিএডিসি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
Copyright © 2026 A2Z Barta News. All rights reserved.