
রৌমারীতে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন আজিজুর রহমান
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান। মঙ্গলবার বিকেলে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম-৪ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান, আলোচনা সভায় সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান মতি, এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী, উপজেলা বিএনপি’র সদস্য আবুল হাশেম, রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক সাজ্জাদুল হক সুজন, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি সানজিদা খাতুন শিল্পী, যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং ইউনিয়ন শাখার সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply