রৌমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।” গন্য করি সবাইকে,বাদ রাখিনা কাউকে ” এই প্রতিপাদ্য ধারন করে অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে একটি র্যালী বাহির হয়ে মধ্য বাজার লাইন ক্রসিং থেকে ফিরে পরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা পরিবার পরিকল্পনার যৌথ আয়োজনে,বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটি সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার হালদার, এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর টিওসো আব্দুর সামাদ, ডাঃ মোঃ আসাদুজ্জামান জাহাঙ্গীর, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন সরকার, সাংবাদিক আব্দুল খালেক প্রমুখ।