হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমির টপ সয়েল কাটার অভিযোগে এএফসি ব্রিক্স এর ম্যানেজারসহ তিনজনের এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান সূত্রে জানা গেছে,
৩ জানুয়ারি শনিবার উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় এসএফসি ব্রিকস এর
ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়ায় মো: লিটন মিয়া ও মো: রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০/- টাকা করে দুই জনের মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমান ১ লক্ষ ২০ হাজার টাকা।