রৌমারীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে চর শৌলমারী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কলিম চাঁন, সঞ্চালনা করেন চর শৌলমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন। এসময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খুশি, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদতুল হক তুহিন, চর শৌলমারীর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম ভূইয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আয়নাল হক, সাবেক সদস্য সচিব আক্কাস মোল্লা,জাহাঙ্গীর মোল্লা, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি জুয়েল রানা, আবুল হাশেম প্রমুখ। বক্তৃতায় নেতারা বলেন,গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর, নতুন স্বাধীন বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করে বলেন, গণ-মানুষের পক্ষের দল বিএনপি ও অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। এবং বিএনপির পরিচ্ছন্ন রাজনৈতি তৈরি করতে হলে, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করা হবে।