হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম: উলিপুরে ঈদুল আযহা উপলক্ষে আমিন ফরিদা-শামীম সোসাইটি এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ১'শত মহিলাকে বস্ত্র বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) বস্ত্র বিতরণ অনুষ্ঠানে,এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পলাশ চত্বর ক্যাম্পাসে স্যার জগদীশ চন্দ্র বসু মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,কুড়িগ্রাম জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, তবকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম রাজা প্রমুখ।
উল্লেখ্য, আমিন ফরিদা -শামীম সোসাইটি সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসবে বস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে থাকে।