প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৪:২৩ পি.এম
রাজিবপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আব্দুর রাজ্জাক

রাজিবপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আব্দুর রাজ্জাক
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি বাজারে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে কেন্দ্র ঘোষিত ৩১ দফার রুপ রেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দরা। শুক্রবার বিকেল ৪ টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি বাজারে লিফলেট বিতরণ করেন। আব্দুর রাজ্জাক বলেন,কেন্দ্র ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বাড়াতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, কৃষকের উৎপাদন ও বিপগণ সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
Copyright © 2026 A2Z Barta News. All rights reserved.