হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল হাসান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ মে ) দুপুরে ধরনিবাড়ি ইউনিয়নের কিশামত ধরনিবাড়ি এলাকায়। মৃত নাজমুল হাসান ওই এলাকার গোলাম মোস্তফা ডিম ব্যাবসায়ীর ছেলে।
ধরনিবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান লাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজমুল হাসান রাজমিস্ত্রীর কাজ করেন। প্রতিদিনের ন্যায় কাজ করার উদ্যেশ্যে একই এলাকার আনোয়ার“ল মিয়ার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। সেখানে অসাধানতাবসত ঘরে বৈদ্যুতিক তারের সাথে থাকা বাতির হোল্ডার খুলতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুর“তর আহত হন। বাড়িতে থাকা লোকজনের আত্নচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নাজমুল হাসান এসএসসি পাশ করে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজির“ল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#