1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উলিপুর প্রেসক্লাব 'র মানববন্ধন - A2Z Barta News
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি রাজিবপুরে চরাঞ্চলের গরীব দুস্থদের মাঝে বিনামুল্যে উন্নত জাতের রৌমারীতে ভারতীয় ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জেলবন্দি বাংলাদেশি ৭ জেলে উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার রৌমারীতে মিল মালিক সমিতি’র আহ্বায়ক শাহাজালাল রানা সদস্য-সচিব আমিনুল ইসলাম নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত  উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে জরিমানা নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উলিপুর প্রেসক্লাব ‘র মানববন্ধন

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা-দেশব্যাপী সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা নিশ্চিতের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর মসজিদুল হুদা মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষনের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল হান্নান, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, এশিয়ান টেলিভিশনের উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন, প্রতিদিনের বাংলাদেশ উলিপুর প্রতিনিধি চন্দন সরকার, জোষ্ঠ সাংবাদিক নুরবক্ত মিয়া, নুর“জ্জামান, ভজন সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রভাষক সাখওয়াত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-র“নি হত্যাকান্ড তার জ্বলন্ত প্রমান। প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের মাধ্যমে সারা দেশের সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। সবার সামনে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

 

Originally posted 2025-08-12 16:13:17.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ