1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে ফ্যাসিস্ট আ.লীগের পুনর্বাসনের বিরুদ্ধে ও ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ - A2Z Barta News
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রানা উলিপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৮ বছর ধরে কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক উলিপুরে এসডিজি লোকালাইজেশনের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু    উলিপুরে আমিন ফরিদা শামীম সোসাইটির উদ্যোগে ১’শত মহিলাকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ দলের নেতা–কর্মীদের জন্য ৫৪০ কোটি টাকার প্রকল্পে তাপসের ক্ষমতার অপব্যবহার! রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় ১টি গরুসহ ১টি বাংলাদেশী নাগরিক আটক 

উলিপুরে ফ্যাসিস্ট আ.লীগের পুনর্বাসনের বিরুদ্ধে ও ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশকাল শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে এবং ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৭ এপ্রিল) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে প্রেট্রোল পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা বলেন, গত বছরের জুলাইয়ে বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছে। আন্দোলনে অনেক মা তার সন্তানদের হারিয়েছে। এখনো অনেক ভাই বোন আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আন্দোলনে ১৪’শ ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। তিনি আরো বলেন, উলিপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দূর্নীতিবাজ দলীয় পদধারী ক্যাডাররা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী করছি। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা এর বিচার চাই।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল বলেন, গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষকে পুলিশ গ্রেফতার করে হয়রানি করছে। অথচ উলিপুরে শহরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় পদধারী ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ এদের গ্রেফতার করছে না। এটা ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মন্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Originally posted 2025-04-27 13:55:44.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ