1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুর খেলার মাঠ রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন - A2Z Barta News
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রানা উলিপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৮ বছর ধরে কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক উলিপুরে এসডিজি লোকালাইজেশনের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু    উলিপুরে আমিন ফরিদা শামীম সোসাইটির উদ্যোগে ১’শত মহিলাকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ দলের নেতা–কর্মীদের জন্য ৫৪০ কোটি টাকার প্রকল্পে তাপসের ক্ষমতার অপব্যবহার! রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় ১টি গরুসহ ১টি বাংলাদেশী নাগরিক আটক 

উলিপুর খেলার মাঠ রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

  • প্রকাশকাল সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগনের আয়োজনে বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, এলাকাবাসী মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল।
এ সময় বক্তারা বলেন, আমরা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের বিরুদ্ধে না। আমাদের দাবী ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি অক্ষত রেখে নতুন ভবন নির্মান করা হোক। বর্তমানে যেখানে নতুন ভবন নির্মান করা হবে এতে খেলার মাঠ ছোট হয়ে আসবে এবং খেলোয়াড়দের অসুবিধায় পড়তে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত নতুন জায়গায় ভবনের কাজ শুরুর আহবান জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ^ ব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Originally posted 2025-08-28 16:45:05.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ