1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা - A2Z Barta News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাইদুর রহমান সোহেল      রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান রঞ্জু রৌমারী উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাইদুর রহমান সোহেল চর শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ- উল আযহার অগ্রীম শুভেচ্ছা সবুজ আহমেদ   রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু উলিপুরে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি  রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিশন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি 

উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন, কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গরুর মাংস সহ ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে তবকপুর ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
স্থানীয়রা জানায়, উপজেলার তবকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিশামত বাড়াইপাড়া গ্রামের সৌরভ কুমার পালের একটি গাভীর বাছুর হয়। এরপর গাভীটি অসুস্থ পড়লে স্থানীয় ভেটেরিনারি দুই পল্লী চিকিৎসককে ডাকা হয়। তাদের পরামর্শে অসুস্থ গরুটিকে কুড়িগ্রামের এক কসাইয়ের কাছে বিক্রি করা হয়। স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে ওই গরুর মাংস সহ তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জেল-জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে পল্লী পশু চিকিৎসক আজিমনুর রহমান (৪২), পশ্চিম শিববাড়ি গ্রামের রুহুল আমিনের ছেলে পল্লী পশু চিকিৎসক জসিম উদ্দিন (২৮), কুড়িগ্রাম পৌরসভার একতাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে কসাই শাহ আলম ওরফে নাদু (৩৮) ও কিশামত তবকপুর বাড়াইপাড়া গ্রামের শ্যামল চন্দ্র পালের ছেলে গরুর মালিক সৌরভ কুমার পাল (৩২)।
মঙ্গলবার(২০ মে) সকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১১এর ১৭ ধারা লংঘন (নিবন্ধন ও সনদ ছাড়া ভেটেরিনারি প্র্যাকটিস) করায় আইনের ৩৫ ধারা অনুযায়ী পশু চিকিৎসক আজিমনুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড। অপর পল্লী পশু চিকিৎসক জসিম উদ্দিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পশু জবাই ও মানুষের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ধারা ৩(১) ও ৪(১) এর লংঘন (জবাই নিষিদ্ধ পশু জবাই ও জবাইখানার বাইরে জবাই) করায় উক্ত আইনের ২৪(১) ধারা অনুযায়ী কসাই শাহ আলম ওরফে নাদুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড ও গরুর মালিক সৌরভ কুমার পালকে ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ পরবর্তীতে তাকে উষ্কানিমূলক বক্তব্য প্রদান ও শান্তিভঙ্গ না করার শর্তে মুচলেকা প্রদানের আদেশ দেওয়া হয়। এছাড়াও নুর ইসলাম (৩৪) নামের মাংসবাহী মোটরসাইকেল চালককে মুচলেকা প্রদানের শর্তে অব্যহতি দেওয়া হয়।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, গরুটির দুই মণ মাংস এবং চামড়া জব্দ করা হয়। আসামীগণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এবং সাক্ষীগণ সাক্ষ্য প্রদান করেন। ঘটনা উদঘাটিত হওয়ায় দুইটি আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Originally posted 2025-05-20 14:19:16.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ