1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - A2Z Barta News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাইদুর রহমান সোহেল      রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান রঞ্জু রৌমারী উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাইদুর রহমান সোহেল চর শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ- উল আযহার অগ্রীম শুভেচ্ছা সবুজ আহমেদ   রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু উলিপুরে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি  রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিশন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি 

রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

গত ২০ জানুয়ারি ২০১৩ তারিখে পতাকা উত্তোলনের মাধ্যমে পিলখানা, ঢাকায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর হতে সকল স্তরের সদস্যগণ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে।

আভিযানিক কর্মকান্ড, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার বিরোধী অভিযানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং ৪৯ বিজিবি এর সকল কর্মকর্তাগণ ও অন্যান্য সদস্যরা তাদের ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষতা এবং কর্তব্য নিষ্ঠার মাধ্যমে সফলতার সাথে দায়িত্ব পালন করে।

সর্বপোরি অত্র রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক বিগত ০১ বছরে ৭৯.২২৬৩৪৭ কেজি স্বর্ণ, ১৭৪.৫০৩ কেজি রৌপ্য, ১০৩.৬৪৩ কেজি কোকেন, ২৭.২৬৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৫৬ বোতল এলএসডি, ৬২.৬২৮৭৫ কেজি হেরোইন, ২.১৫ কেজি সাপের বিষ, ৪২ টি অস্ত্র এবং ৪.৭৫ কেজি কষ্টি পাথরসহ অন্যান্য বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয় যার সর্বমোট সিজার মূল্য ৫২৯,০২,৫২,৪০৮/- (পাঁচশত ঊনত্রিশ কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার চারশত আট) টাকা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর।

এছাড়াও স্থানীয় জেলা প্রশাসক, যুগ্ম পরিচালক এনএসআই, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ঊর্ধ্বতন সরকারী-বেসরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য ও অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।

Originally posted 2025-01-21 01:59:35.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ