
রৌমারী লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শাহ্ আলম
লিটন সরকার রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দেশবাসীসহ, রৌমারী উপজেলা বাসিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্ আলম। তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস,সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি,সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্তে অম্লান হোক সবার জীবন, রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি, তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায়,ধনী,গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে,দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, সকলে মিলেমিশে এক সাথে কাজ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব,ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়,ঈদ মুসলমানদের জন্য আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,সারা বিশ্বে।ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধের অনন্য শিক্ষা দেয়।তিনি আরো বলেন, রৌমারীর অসংখ্য মানুষ উন্নত মানের চিকিৎসা সেবা এখন রৌমারীতেই পাচ্ছে, রৌমারীর অসহায় হতদরিদ্র লোকেরা যারা টাকার অভাবে চিকিৎসা নেওয়ার জন্য রংপুর কিংবা ঢাকায় যাইতে পারে না,তাদের জন্য রৌমারিতে লাইফ কেয়ার হাসপাতালে এখন উন্নত মানের স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছি, রৌমারী ও রাজিবপুর উপজেলার অসহায় হতদরিদ্র লোকদের জন্য CSDK এর সহযোগিতায় হেল্প চ্যারিটি সংস্থার মাধ্যমে ১ থেকে ২১ বছর বয়সী রোগীদের জন্য সকল ধরনের অপারেশন বিনামূল্যে,রৌমারী লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে করা হয়। সর্বসাধারণ মানুষের পাশে আমরা যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এবং দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্রের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন, সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।
Leave a Reply