
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৯মে) একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস, এম, মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম, আরিফ। এ সময় ভূমি সেবা নিয়ে বক্তব্য রাখেন, সহকারি ভূমি কর্মকর্তা বিধান চন্দ্র বর্মন, মাসুদ রানা সরকার, আব্দুল্লাহ আল মামুন, বিএনপি’র মোঃ মহসিন আলী, এরশাদুল হাবীব নয়ন, উলিপুর প্রেসক্লাবের সহ সভাপতি সহিদুল আলম বাবুল, পুলিশ কর্মকর্তা কমল কুমার ঘোষ প্রমুখ। #
Leave a Reply