1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত - A2Z Barta News
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ রৌমারীতে ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিনের জন্মদিন পালন রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগাজিন রৌমারীতে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত  উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক স্থানে পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ উলিপুরে বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপন

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#Banding:0

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ক্রীয়াই শক্তি ক্রীয়াই বল,সুস্থ ক্রীয়াই হোক মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে “মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের -২০২৬ ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে খজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কাজিম উদ্দিন এর সভাপতিত্বে ফাইনাল খেলা শুরু করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইহছান , উদ্বোধক কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল তত্ত্বাবধায়ক:-শামীম আকতার, সভাপতি মাস্টারদা’ সূর্যসেন হল ছাত্রদল ও ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম মন্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য ওলিদ বকুল, রৌমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসাইন রানা, রৌমারী উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফারক আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। মরহুম খোদাবক্স স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করেন ১২ ওভারে খেলা। মরহুম খোদাবক্স স্মৃতি টুনামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০,০০০ টাকা রানার্স আপ ৩০,০০০ টাকা। অতিথিরা পুরস্কার হাতে তুলে দেন ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন রৌমারী সদর একাদশ বনাম বন্দবেড় ইউনিয়ন ফাইনাল খেলায় টসে জিতে বন্দবেড় ইউনিয়ন একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ১২ ওভারে ১৪২ রানের টার্গেট দেন, পরে রৌমারী সদর ইউনিয়ন একাদশ ব্যাটিং করে ৪ উইকেট এ জয়লাভ করেন। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচন হয় রৌমারী সদর ইউনিয়ন এর ক্যাপ্টেন মিশুক, এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বন্দবেড় ইউনিয়ন এর অতিথি খেলোয়াড় ইসমাইল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ