1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন - A2Z Barta News
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

  • প্রকাশকাল রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ১০টি নারী সংগঠনের কর্মীরা। রবিবার (৭ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ নারী সংগঠনের আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, জাতীয়তাবাদীু যুব মহিলা দল, আফাদ, ইএসডিও, গণমাধ্যম কর্মী এবং উইমেন ইন এ্যাকশন নেটওয়ার্ক এর আওতাভূক্ত ১০টি নারী প্রধান সংগঠনের কর্মী ও কর্তা ব্যাক্তিরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডে আদালতের দেয়া রায় আমাদেরকে আশার আলো দেখিয়েছে। এখন আমরা এ রায় দ্রুত বাস্তবায়নের উদাত্ব আহবান জানাই। এরই সাথে সারা দেশের যত ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাকে এমন রামিসা হত্যা মামলার মত দ্রুত আমলে নিয়ে সরকারের প্রতি রায় বাস্তবায়নের দাবি জানান বক্তরা। এ সময় বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন স্বপ্না, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন,ইকবাল হোসেন চঁাদ, সাদিয়া আনসারি, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার, মমিনুল ইসলাম প্রমূখ। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ