1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন - A2Z Barta News
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত উলিপুরে  ত্রাণ সামগ্রী বিতরণে বিএনপি নেতা আব্দুল খালেক  মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে পঞ্চম শ্রেনী‌র শিক্ষার্থীর মৃত‌্যু রাজিবপুরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ১৫০ সিল মারা আংগুর এখন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক      বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন নুর আলম খাঁন হিরো কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ‎ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার উলিপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ ‎ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা শাহ্ জামান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ

উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
0-4608x3466-0-0#

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধি
: কুড়িগ্রামের উলিপুরে ফ্যাসিস্ট তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতাদের দাবী করেছেন বিএনপি নেতারা। ওই ইউপি চেয়ারম্যানকে কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ উলে­খ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলর“মে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান কর্তৃক বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান। এরপর থেকে ক্ষমতা ও দলীয় প্রভাব দেখিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাথ করে আসছেন। এছাড়া অন্যর বাড়ি-জমি দখলসহ সরকারি প্রকল্পের চাল বিতরনে অনিয়ম করে আসছেন। গত ২০২২-২৩ অর্থ বছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত ১৮ লাখ ৬২ হাজার ৩শ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেন। এছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাগ দেয়ার জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকাও আত্মসাথ করেন।
তিনি আরও বলেন, ৫ আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানের পর থেকে চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। এমতাবস্থায় ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরবর্তীতে ইউপি সদস্য ও স্থানীয় জনগনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ মে থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে ইউপি সদস্য রফিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে গত ১৭ জুন ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদল নেতাদের বির“দ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এতে বিএনপি নেতাদের সমাজে হেয় করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, তবকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম মন্ডল রাজা, সদস্য সচিব এনামুল হক মানিক, যুবদল সভাপতি ফজলুর রহমান সাজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা, তবকপুর ইউনিয়ন পরিষদের ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমানকে দ্র“ত গ্রেফতাদের দাবী জানান।
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিভিন্ন অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। বিষয়গুলো আমি প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি।

 

Originally posted 2025-07-01 12:02:48.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ