1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে অটোভ্যান চালক হত্যার আসামী গ্রেফতার - A2Z Barta News
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

রৌমারীতে অটোভ্যান চালক হত্যার আসামী গ্রেফতার

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

রৌমারীতে অটোভ্যান চালক হত্যার আসামী গ্রেফতার                                                                   লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম মুন্না ওরফে আকিদুল ইসলাম (২২) নামে এক অটোভ্যান চালককে হত্যা মামলায় আনুজ্জামাল ওরফে আনিস জামাল (৫৫) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলা শহরের ভোলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আনুজ্জামাল ওরফে আনিস জামাল উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার মৃত নুর হোসেনের ছেলে ও নিহত আরিফুল ইসলাম মুন্না (২২) রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকার খোকা মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম মুন্না নামে এক অটোভ্যান চালককে হত্যার ঘটনার সময় ঘটনাস্থলে অবস্থান করছিল আসামী আনুজ্জামাল ওরফে আনিস জামাল (৫৫)। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল এটা প্রাথমিক তদন্তে জানা যায়। ওই আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ের দ্বন্দ্বের কারণে আসামী কৌশলে ডিসিষ্ট আরিফুল ইসলাম মুন্নাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ও লাশ গুম করার জন্য জিঞ্জিরাম নদীর পানিতে ফেলে রেখে যায় আসামী আনুজ্জামাল তা তদন্তে পাওয়া যায়।জানা গেছে, গত বছরের রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় চালক আরিফুল ইসলাম মুন্না। ওই রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রৌমারী সদর ইউনিয়নের বোল্লাপাড়া সীমান্ত এলাকার জিঞ্জিরাম নদীতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা করেন নিহতের মামা ইয়াদ আলী।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ওই অটো চালক হত্যা মামলার মাস্টার মাইন্ড মুলহোতা আসামী আনুজ্জামাল ওরফে আনিস জামালকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যেমে জেলহাজ পাঠানো হয়েছে।

Originally posted 2025-04-26 14:33:15.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ