1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
চাচা-ভাতিজার দ্বন্দ্ধ_ উলিপুরে বসত ঘর ঘেঁষে গভীর গর্ত খননের অভিযোগ - A2Z Barta News
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১ ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় চারটি গরু উদ্ধার রংপুর বিভাগের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত    রৌমারীতে পচা ও নিম্নমানের চাল বিতরণে গুদাম সিলগালা করে প্রশংসায় ভাসছেন ইউএনও

চাচা-ভাতিজার দ্বন্দ্ধ_ উলিপুরে বসত ঘর ঘেঁষে গভীর গর্ত খননের অভিযোগ

  • প্রকাশকাল সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে জমা-জমি নিয়ে বিরোধের জেরে চাচার বসত ঘর ঘেঁষে গভীর গর্ত খননের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। চলমান অতি বৃষ্টির কারনে বসতভিটা ওই গর্তে বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার বুধবার (২১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মৌজা মধুপুর কাইতপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মৌজা মধুপুর কাইতপাড়া এলাকার আলসিয়া শেখের দুই ছেলে আব্দুর রহমান কাচুয়া (৫৮) ও আবু বক্কর (৬০) এর মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে আবু বক্কর ও তার ছেলে ফুল মিয়া জোর পূর্বক কাচুয়ার বাড়ি সংলগ্ন ১৬ শতক জমি দখল করে নেয়। এরপর কাচুয়া জমি দখলের বিষয়টি স্থানীয়দের জানালে তারা একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে আবু বক্কর ও তার ছেলে ফুল মিয়া ভেকু দিয়ে কাচুয়ার বসত ঘর ঘেঁষে গভীর করে গর্ত খনন করে। ফলে চলমান কয়েকদিনের টানা বৃষ্টিতে কাচুয়ার বাড়ি-ঘর গর্তে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিন ঘটনাস্থলে গেলে কথা হয় আব্দুর রহমান কাচুয়ার সাথে। তিনি অভিযোগ করে বলেন, আমার তিনজন মেয়ে সন্তান থাকায় আমার ভাই ও ভাতিজা আমাদের উপর জুলুম চালাচ্ছে। আমার ভাই ও ভাতিজা আমাকে উচ্ছেদ করার জন্য এ ধরনের অমানবিক কাজ করেছে। জমি নিয়ে বিরোধের জেরে কয়েক মাস পূর্বে তারা আমাকে জোর পূর্বক মাইক্রোতে নিয়ে অপহরন করেন এবং অবস্থা বেগতিক দেখে অচেতন অবস্থায় সড়কে ফেলে রেখে যান। বর্তমানে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে আমার বসতভিটা গর্তে বিলীন হয়ে যাওয়ার পথে। তাই ঘটনার সুষ্ঠ বিচারের আশায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাতিজা ফুল মিয়া ভেকু দিয়ে মাটি কাটার কথা স্বীকার করে জানান, সেখানে আমার বসতভিটা ছিল। জমি চাষের জন্য ঘর বাড়ি অন্যত্র সরিয়ে সেখানে মাটি উত্তোলন করা হয়েছে। জমি দখলের বিষয়টি তিনি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, দুই দিনের প্রশিক্ষনে আমি ঢাকায় অবস্থান করছি। ফিরে গিয়ে বিষয়টি দেখবো।

 

Originally posted 2025-05-21 13:44:11.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ