
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপি’র একার সংস্কার নয়। যুগপথ আন্দোলনে থাকা প্রায় ৫০ টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদেরকে সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতিসত্তর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিতে হবে। তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তাবায়ন করবে। এখন সংস্কার কি হবে সেটা দেখবো সহায়তা করবো কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। এতো ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রুপান্তর হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা জ্বলে- পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে। যে দলের নেতা-কর্মীরা ত্যাগ করতে শেখে, জীবন দিতে শেখে, ব্যবসা হারাতে শেখে, চাকুরী হারাতে শেখে, গনতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য। সেই দলকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারেনা। সেই দল বিএনপি আজকে শক্তিশালী দল, সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে।
কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Originally posted 2024-11-20 11:26:30.
Leave a Reply