1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারী সীমান্তে বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিলো ভারতীয় বিএসএফ বাংলাদেশে আশার সময় বিজিবির হাতে আটক ১২ - A2Z Barta News
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন  বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারীতে ছিনতাইরের তিন দিনেও গ্রেফতার হয়নি কেউ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারী উপজেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ নেয়নি ওসি

রৌমারী সীমান্তে বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিলো ভারতীয় বিএসএফ বাংলাদেশে আশার সময় বিজিবির হাতে আটক ১২

  • প্রকাশকাল শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

 

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
রৌমারী সীমান্তে বাংলাদেশি ১২ জন নাগরিককে ছেড়ে দিয়েছে ভারতীয় বিএসএফ। এসময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর (মঙ্গলাবার) দিনগত ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরপুর গ্রামের আশরাফুল আলম (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার মোফাজ্জল হোসেন (২৯), ফুলপুর উপজেলার নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), হযরত আলী (৩৬), মফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার অলি উল্লাহ (২৫),ভালুকা উপজেলার অবায়দী হাসান (২২) সিদ্ধিরগঞ্জ আরিফ হোসেন (৩২), জামালপুর সদর উপজেলার মানিক মিয়া (২৯) পাচডোনা উপজেলার মিজানুর রহমান (২৩) ও সুন্দরগঞ্জ উপজেলার মনির হোসেন (৩৮)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের তামিলনাড়– প্রদেশে যায় এবং বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে ওই প্রদেশের স্থানীয় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের কারনে বাংলাদেশি ১২ জন নাগরিককে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। তারা সাজাভোগ করার পর ১ অক্টোবর দিনগত ভোররাতে ১০৫৮ নং মেইন পিলারের গেট দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ফেরত পাঠায়। ভারত থেকে ফেরত আসা ১২ জন নাগরিক সীমান্তের চর বোয়ালমারী গ্রামের বুদ্দু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা গয়টাপাড়া বিজিবি’র কাছে খবর দিলে তারা ঘটনাস্থলে যায় এবং ওই ১২ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
আটক আশরাফুল ইসলাম বলেন, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যাই। সেখানে কাজ করা অবস্থায় ভারতের পুলিশ আমাদেরকে আটক করে কুকুরমারা বিএসফ ক্যাম্পে জমা দেন। বিএসএফরা গভীর রাতে বাংলাদেশে ফেরত পাঠানোর সময় আমাদের উপর অমানবিক নির্যাতন করে এবং আমাদের সাথে থাকা মানিব্যাগ কেড়ে নেয়।
গয়টাপাড়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইসমাইল হোসেন বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখি এবং তাদেরকে আটক করি। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে আরো টহলজোরদার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে ১২ জন যুবক আটকের বিষয়ে বিজিবি আমাদের এখনো জানায়নি’ তবে আমরা আটকের বিষয়ে শুনেছি।

Originally posted 2024-10-02 08:23:05.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ