1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
‎উলিপুরে দূর্গম চরাঞ্চলে মহিষ চুরি, পারাপারের সময় আটক ৩ ‎ - A2Z Barta News
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

‎উলিপুরে দূর্গম চরাঞ্চলে মহিষ চুরি, পারাপারের সময় আটক ৩ ‎

  • প্রকাশকাল সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

‎হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
‎কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামে।

‎আটককৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের সমেজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।
‎স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়াল ঘর থেকে গত ১৩ ডিসেম্বর ভোররাতে চারটি মহিষ চুরি হয়ে যায়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারের জন্য খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সকাল ৯ টায় নদীর ঘাটে ৪ টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ৪টি মহিষ উদ্ধার করে চোরদের মারধর করে আটক করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চোরদের পুলিশ হেফাজতে নেয়।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ