
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম :
আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ধ্বংস করেছে। বিনা ভোটে ১৫ বছর ক্ষমতায় ছিলো ফ্যাসিস্ট শেখ হাসিনা । বাংলাদেশের এই ফেরাউন হাসিনা , দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে মেরে ফেলার চেষ্টা করেছে।রাখে আলাহ মারে কে। ভাগ্যের কি নির্মম পরিহাস ফেরাউন হাসিনা ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছে ।
শনিবার(২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়া কুঁড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে কৃষকদলের পরিচিতি সভা ও বিএনপি’র ৩১দফা লিফলেট বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পুনাইগাছ ইউনিয়ন শাখার সভাপতি ওবায়দুল ইসলাম ‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-, কৃষক দলের কুড়িগ্রাম জেলা শাখার ১ নং যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী সমিতির সদস্য সচিব মহুবর রহমান,
কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন কমিটি সদস্য সচিব স্বপন সাহা, উলিপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু প্রমুখ।
Originally posted 2025-07-27 10:15:49.
Leave a Reply