
হাফিজুর রহমান শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের উলিপুরে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজনে , উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর রহমানের সঞ্চালনায় ,শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার, জুলাই আন্দোলনে শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পিতা আব্দুর রশিদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাখায়াত হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Originally posted 2025-07-26 16:52:07.
Leave a Reply