
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন।
এ সময় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে শিক্ষার্থী তানজিয়া সরদার ও সাবরিনা আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি সনাক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অতিরিক্ত পরিচালক (অব) কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা, ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরামর্শক উপদেষ্টা আজাহার আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার নুরে-ই আলম সিদ্দিকী প্রমুখ।
পরে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ১০৭ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান এবং আমিন ফরিদা শামীম সোসাইটি (এএফএসএস) কর্তৃক শিক্ষা বৃত্তি তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেনীর ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply