1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ - A2Z Barta News
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

অদ্য ১০ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৪,৮১,৫৮০/-(চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশিটাকা)

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

Originally posted 2025-04-10 13:21:35.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ