1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার  চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা এরশাদুল ভুইয়া ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক কামরুজ্জামান রৌমারীতে যুব অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু

রৌমারীতে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

রৌমারীতে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পূর্ব শত্রুতার জেরে গোলজার হোসেন রুবেল ( ২৫) নামের এক পশু চিকিৎসককে আটক করে রাজনৈতিক মিথ্যা মামলায় আটক করার অভিযোগ উঠেছে রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে। পুলিশের এমন ভুমিকায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর সোনাপুর গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিত পরিবার ও এলাকাবাসি।সংবাদ সম্মেলনে আটককৃত আসামীর স্ত্রী বৃষ্টি খাতুন ও স্থানীয় ডালিমন বেগম, বানেছা খাতুন, রাশেদা আক্তার, মনোয়ারা খাতুন, মৌসমী খাতুন, বাবুল হোসেন ও আব্দুল গফুর আলী সহ বক্তব্যে বলেন, ফ্রেন্ডশিফ এনজিও’র সহযোগতিায় বসতবাড়িতে মাটি ভরাটকে কেন্দ্র করে প্রতিবেশি রমজান আলীর সাথে দ্বন্দ চলে আসছিল। এর আগেও এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতো ওই নেতা। এনিয়ে থানায় বসে মিমাংসাও করা হয়। রুবেল চর সোনাপুর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। গত সোমবার রাত ৮ টার দিকে একদল পুলিশ গোলজার হোসেন রুবেল এর চর শৌলমারী বাজারে নিজ দোকান থেকে তাকে ধরে নিয়ে যায়। গোলজার হোসেন রুবেল দীর্ঘদিন থেকে পশু চিকিৎসায় জড়িত। দূর্গম এলাকা হওয়ায় বিভিন্ন হাস-মুরগী ও গরু খামারে চিকিৎসা দিয়ে আসছিলেন। এলাকায় তার বেশ সুনাম রয়েছে। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে বলে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই। তা না হলে তার পরিবার পরিজন অসহায় হয়ে পড়বে। রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলী জানান,তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক মামলায় জড়িত নয় এমন প্রশ্ন করলে তিনি সুকৌশলে পাশকেটে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ