1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা এরশাদুল ভুইয়া ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক কামরুজ্জামান রৌমারীতে যুব অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুব অধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান হাবিব রৌমারীতে লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির এবং ওএমএস পরিবেশক নিয়োগ

‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বলে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গনঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস), আব্দুল খালেক (স্বতন্ত্র)। এরমধ্যে ৫ জন সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ও মোঃ নুরে এরশাদ সিদ্দিকী এবং মামুন অর রশিদ জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

‎উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির আবু সাঈদ জনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি। এদিকে মনোনয়ন না পেয়ে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
‎জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ ২ জন।

‎সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান জানান, ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে আব্দুল খালেক নামে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

Originally posted 2025-12-29 14:46:54.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ