1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা  - A2Z Barta News
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম উলিপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার  মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ রৌমারীতে ক্যাফে  সাজেক ভ্যালি শুভ উদ্বোধন উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক

রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা 

  • প্রকাশকাল রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা                                                               লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়ােজনে এ কর্মসূচি পালিত হয়।এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং ফ্রেন্ডশিপ এ সহযােগীতায় ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রৌমারী উপজেলার হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‌্যালিত অংশ নেন উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।পরে উপজেলা হাসপাতাল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। আলােচনায় বক্তারা মাতৃদুগ্ধ খাওয়ানাের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিশু জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো উচিত, প্রথম ছয় মাস শিশুকে বাহিরের কোন খাবার না খাওয়ানো, শুধু মাত্র মাতৃদুগ্ধ খাওয়াবেন, মাতৃদুগ্ধ শিশুদের রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.: আব্দুস সামাদ বলন,একটি শিশুর প্রথম খাদ্য হওয়া উচিত তার মাতৃদুগ্ধ। এটি শুধু শিশুর জন্য নয়, মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য সমানভাবে প্রয়ােজনীয়। তাই মায়ের দুধ খাওয়ানাের বিষয়টি পরিবার গুরুত্ব সহকার দেখতে হবে।এসময় উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম প্রকল্প কর্মকর্তা ফ্রেন্ডশীপ, নাবিল খান স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কর্তকর্তা, আনােয়ার ইসলাম কমিউনিটি মােবিলাইজার, আবু তাহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ, দেলোয়ার হােসেন স্বাস্থ্য পরিদর্শক, মজিদা খাতুন স্যানেটারি ইন্সেপেক্টর, আনিচা পারভীন, মাতাহর হােসেন এসিএফসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, ফিল্ড সুপারভাইজার, স্বাস্থ্যকর্মীসহ গণমাধ্যম কর্মীরা।

Originally posted 2025-08-27 01:36:27.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ