1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার  - A2Z Barta News
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দাঁতভাঙ্গায় ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু উলিপুর খেলার মাঠ রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন রৌমারীতে শ্রমিক দলের মে দিবস পালন রৌমারীতে শ্রমিক দলের মে দিবস পালন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রাজিবপুরে মোহনগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল 

বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার 

  • প্রকাশকাল সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী জেমি আক্তারের পাশে দাঁড়িয়েছেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) উজ্জল কুমার হালদার। বুধবার ৩০ এপ্রিল দুপুর ২ টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেমি ও তার মায়ের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র এই শিক্ষার্থীর ভর্তি ফি ও পড়ালেখার খরচ বাবদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।জানা গেছে, বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা শুরু হলে ধারদেনা করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বিভাগে ভর্তির নিশ্চিত সুযোগ পাচ্ছেন জেনে ভর্তি ফির টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েন দরিদ্র পরিবারের সন্তান জেমি ও তাঁর পরিবার। এদিকে ১২ বছর আগে তার বাবা জাবেদ আলী মারা যান। তার পর থেকে তাদের সংসারে অভাব অনোটন লেগেই থাকে। জীবন ও জীবিকার তাগিদে মা মেয়ে মিলে দর্জি কাজ করে সংসার ও পড়াশুনো চালিয়ে যান। বসত ভিটা ছাড়া তাদের আর কিছুই নেই। জেমি রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে ৪.৯৪ পয়েন্ট ও রৌমারী সরকারি ডিগ্রী কলেজ উচ্চ মাধ্যমিক থেকে ২০২৪ সালে মানবিক বিভাগ হতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, শৌলমারী ইউনিয়নের নাজমুল হুদা ও আকতার হোসেন।

Originally posted 2025-05-01 01:40:20.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ