1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা - A2Z Barta News
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রাজিবপুরে মোহনগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল  উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে শিয়াল ও কৃষকের মৃত্যু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি শাহ্ আলম উলিপুরে উন্মুক্ত লটারীতে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ বেনাপোল পৌরসভার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নিরাপদ পানি সচেতনতা ক্যাম্পেইন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রকে বিজিবি এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশকাল সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা। রৌমারী উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) রৌমারী হাট বাজারে এই অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার ।সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকদের কাছ থেকে ৪০০শত টাকা বেশি নিয়ে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভিটা বাড়ি গ্ৰামের মৃত মজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম মিনু প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকা এবং রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্তিরকান্দা গ্ৰামের মোজাম্মেলের ছেলে মোসলেম উদ্দিন প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকা । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এ দোষ স্বীকার করায় মোসলেম উদ্দিনকে ২০০০/-(দুই হাজার) ও জাহিদুল ইসলাম মিনুকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন। পরে তারা অর্থ দন্ড পরিশোধ করে সাজা হতে মুক্তি পায়।উজ্জ্বল কুমার হালদার বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে।অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাইয়ুম চৌধুরী প্রসিকিউশন দেন। এছাড়া এসআই রেজাউল করিম ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

Originally posted 2025-09-01 05:15:44.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ