1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন - A2Z Barta News
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে জমি দখল করতে ফসল পুড়ে ভস্মীভূত -গ্রেপ্তার -১ রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক সহ আটক-১ এনসিপির কেন্দ্রীয় পোস্টে রৌমারীর শাওন ৷ রৌমারীতে যুবদলের পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগ উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির চার নেতার পতদ্যাগ রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৫,১০,৯০০/- টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ উলিপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিমিয় সভায় -আব্দুল খালেক

উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশকাল শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা বিএনপিতে ৯জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুল রশিদ সরকার, অ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা। অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমীন লাবু, সাইফুল ইসলাম বাদল, একেএম সামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, গোলাম মতুর্জা মুকুল, আনোয়ারুল ইসলাম খোকাকে সদস্য করা হয়েছে।
পৌর বিএনপিতে ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন, নুরে সাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ইফতেখারুল ইসলাম এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু, মজিবর রহমান। নজরুল ইসলাম, কামরুজ্জামান সরকার মিলন, আতাউর রহমান রেবেল, শাহাজান আলী, আব্দুর রফিক, আসলাম উদ্দিন আহম্মেদ, ইসমাইল হোসেন, নুরুল্লাহ, মতিয়ার রহমান, ইছাহাক আলী, রফিকুল ইসলাম, ফজলুল করিম ও আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Originally posted 2025-05-14 12:33:39.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ