1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা - A2Z Barta News
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম উলিপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার  মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ রৌমারীতে ক্যাফে  সাজেক ভ্যালি শুভ উদ্বোধন উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক

রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা

  • প্রকাশকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

শনিবার বেলাল হোসেন বাদী হয়ে রৌমারী থানায় এ মামলাটি দায়ের করেন। রোববার এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শামীম, মিস্টার ইয়াং, বুকুল হোসেন।

অপরদিকে স্থানীয় ৩ সাংবাদিককে এ মামলায় জড়ানো হয়েছে। তারা হলেন- সুজাউল ইসলাম সুজা, শাহারিয়ার নাজিম, শাকিল আহাম্মেদ। 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমানের পক্ষে মাইকে প্রচার চালায় রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন। ১৮ সালের ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে বেহুলারচর নামক স্থানে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেনের পক্ষের কয়েকজন কর্মী তাদের পথরোধ করে নির্বাচনি প্রচারণা বন্ধ করে, মারপিট করে, মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন, টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন; কিন্তু প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে রৌমারী হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই। পরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। গতকাল শনিবার বেলাল হোসেন বাদী হয়ে রৌমারী থানায় এ মামলাটি দায়ের করেন। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Originally posted 2025-01-19 16:33:26.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ