1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি - বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত - A2Z Barta News
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে জমি দখল করতে ফসল পুড়ে ভস্মীভূত -গ্রেপ্তার -১ উলিপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৫,১০,৯০০/- টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ উলিপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিমিয় সভায় -আব্দুল খালেক রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১ ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় চারটি গরু উদ্ধার রংপুর বিভাগের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।  

বুধবার সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

অপরদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোন ধরণের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরণের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান আরও জানান, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।

উক্ত সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা।

এছাড়া সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান।

Originally posted 2025-01-15 12:33:53.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ