1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ - A2Z Barta News
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  • প্রকাশকাল শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, শাড়ী, চাদর, বিভিন্ন প্রকার জারকান পাথরের টুকরা ৬৬,০০০ টি, বিভিন্ন প্রকার কাচ পাথর ছোট/বড় ৯২৮ টি এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি ২০২৫ ও অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৮,৯০,৭৬০/-(আট লক্ষ নব্বই হাজার সাতশত ষাট)টাকা মূল্যের বিদেশী মদ, শাড়ী, চাদর, বিভিন্ন প্রকার জারকান পাথরের টুকরা ৬৬,০০০ টি, বিভিন্ন প্রকার কাচ পাথর ছোট/বড় ৯২৮ টি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Originally posted 2025-01-15 03:55:21.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ