1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১১ জন আটক - A2Z Barta News
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে ফ্যাসিস্ট আ.লীগের পুনর্বাসনের বিরুদ্ধে ও ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ উলিপুরে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার উলিপুরে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ‎ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রবাসী হাফিজুর রহমান উলিপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে সংলাপ ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার ফুলবাড়ীতে ক‌য়ে‌লের আগু‌নে কপাল পড়ল এক কৃষ‌কের রৌমারীতে অটোভ্যান চালক হত্যার আসামী গ্রেফতার

রৌমারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১১ জন আটক

  • প্রকাশকাল মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

রৌমারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১১ জন আটক

রৌমারী (কুড়িগ্রাম), ২৪ জুলাই:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার ছাট কড়াইবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

আটককৃতরা হলেন:
মোঃ স্বাধীন মিয়া (৩০), মোঃ ইউসুফ আলী (২৫) — উভয়েই খেতারচর গ্রামের বাসিন্দা;
মোঃ জিয়ারুল ইসলাম (৪৮), মোঃ ফুল মিয়া (৩৫), মোঃ আশরাফুল ইসলাম (৫২), মোঃ ইসলাম মিয়া (৫০), মোঃ মহিজল মিয়া (৩৮), মোঃ আজিবর রহমান (২৯), মোঃ শরিফুল ইসলাম (৪৩), মোঃ মতিয়ার রহমান (৩৮), মোঃ লালন মিয়া (৪৫), ও মোঃ টুনু মিয়া (৬২) — সবাই ছাট কড়াইবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ওসি জানান, এলাকায় অবৈধ জুয়াসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Originally posted 2025-07-24 12:37:48.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ