
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে চাচাতো ভাইয়ের বিয়েতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষন রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের ৭নং ওয়াডের্র দলবাড়ি দাসপাড়া গ্রামে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে লক্ষন রায় (২৫) বাড়িরপাশে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে লাইটিংয়ে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লক্ষন রায়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Originally posted 2026-01-23 13:21:28.
Leave a Reply