
রৌমারীতে জমি দখল করতে ফসল পুড়ে ভস্মীভূত -গ্রেপ্তার -১
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের উদ্দেশ্যে পেট্রোল ছিটিয়ে ফসল পোড়ানোর ঘটনা ঘটেছে। এব্যাপারে রৌমারী থানায় একটি মামলা রেকর্ড হলে অভিযুক্ত প্রধান সবুর মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ। সবুর মিয়া যাদুর চর ইউনিয়নের পূর্বপাড়ার আবুল ফজলের ছেলে।গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পূর্ব-যাদুরচরে রাতের বেলায় এঘটনা ঘটে। পরে এনামুল হক বাদি হয়ে ২৩ ফেব্রুয়ারি রৌমারী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় পেট্রোলে ফসল পোড়ানোসহ চাঁদাবাজির বিষয়ও বলা হয় সবুর-ফজল গং এর বিরুদ্ধে। ২৫ ফেব্রুয়ারি উক্ত মামলার জামিন আবেদন করলে ১নং অভিযুক্ত সবুর মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।সরেজমিনে গিয়ে জানাগেছে, এনামুল গং পৈত্রিক সূত্রে ১৯৬৪ সাল থেকে মোকদ্দমাকৃত যাদুরচর মৌজার জেএল নং-২৬, খতিয়ান নং -৯৯৬, দাগ নং -২২৪৯ এবং জমির পরিমাণ তিন একর ১৫ শতাংশ জমিটি ভোগ দখলে রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে সবুর গং উক্ত জমিটি নিজেদের বলে দাবি করে। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবুর গংকে একাধিকবার বোঝানোর চেষ্টা করে যে এই জমি তাদের নয়। সবুর গং অবশেষে ৫ লক্ষ টাকা দাবি করে এনামুল গং এর কাছে। কিন্তু তারা জমি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে মোকদ্দমার ওই জমিতে থাকা ফসল রাতের আঁধারে পুড়িয়ে দেয়। এব্যাপারে তদন্ত সাপেক্ষে এনামুল গং ৯ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় সবুর গং এর বিরুদ্ধে একটি মামলা দেয়। পরে তারা বৃহস্পতিবার আদালতে জামিন আবেদন করলে উক্ত মামলার প্রধান আসামী সবুর মিয়াকে আদালতে আটক করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, পেট্রোল দিয়ে ফসল পোড়ানোর ব্যাপারটি আমরা খুবি গুরুত্ব দিয়ে দেখেছি। আমাদের চৌকস টিম সরেজমিন পরিদর্শন করে পরবর্তীতে মামলাটি আমলে নেয়া হয়েছে।
Leave a Reply