1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোল সীমান্তে ২ জন আসামীসহ মাদক ও ভারতীয় পন্য আটক - A2Z Barta News
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ৩৬ হাজার জাল টাকাসহ এক যুবক আটক দেশবাসীসহ বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন নুর আলম খাঁন হিরো দেশবাসীসহ রৌমারী উপজেলার সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সামছুল দোহা  উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১তম অর্জনকারী তরঙ্গকে সংবর্ধণা  রৌমারী উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাইদুর রহমান সোহেল      রৌমারী বিএনপি’র সাধারণ সম্পাদক হিসাবে ৮০ দশকের ছাত্রনেতা রঞ্জুকে দেখতে চায় নেতাকর্মী রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল সীমান্তে ২ জন আসামীসহ মাদক ও ভারতীয় পন্য আটক

  • প্রকাশকাল সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ১৪,১৬,১৫০/-(চৌদ্দ লক্ষ ষোল হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের ০২ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে।আটককৃত ব্যক্তিদ্বয় হলেন (১) মোছাঃ মনজুরা খাতুন (৪৫), স্বামী- মোঃ ওমর আলী, গ্রাম-দৌলতপুর, (২) মোঃ আবুল কালাম (৭৫), পিতা-মৃত ওমেদ আলী, গ্রাম-গাতিপাড়া, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং পলাতক আসামী-মোঃ ইনামুল হক (৪৫), পিতা-জগা মগাই, গ্রাম-খড়িডাঙ্গা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Originally posted 2025-01-22 14:07:42.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ