1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
কুড়িগ্রামের রৌমারীতে ৪১ পিস ইয়াবা সহ আটক ১ - A2Z Barta News
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
 মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ রৌমারীতে ক্যাফে  সাজেক ভ্যালি শুভ উদ্বোধন উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক “শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ       

কুড়িগ্রামের রৌমারীতে ৪১ পিস ইয়াবা সহ আটক ১

  • প্রকাশকাল শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রৌমারী থানাধীন ০৬ নং চর শৌলমারী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই (নিঃ) আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই শাহানুর আলম, এএসআই দুলু মিয়া, কনস্টেবল মোস্তাইন খান, রাশিদুল, নুর হোসেন ও ড্রাইভার শহিদুল ইসলামসহ একটি পুলিশ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাষ্টারপাড়া গ্রামের মোঃ সেতু ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ হবিবর রহমান হবি (৪৫), পিতা-মৃত বাসের আলী, সাং-সুখেরবাতী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম-কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সাদা রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.১ গ্রাম, আনুমানিক মূল্য ১২,৩০০ টাকা), মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৬৫০ টাকা, এবং একটি SYMPHONY বাটন মোবাইল ফোন (আইএমইআই ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬২১ ও ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬৩৯, সংযুক্ত সিম ০১৪০৭৭১৪৫৭০) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ তালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী রৌমারী থানায় মামলা (নং-০৭, তারিখ-০৮/১০/২০২৫) দায়ের করা হয়েছে।

Originally posted 2025-10-11 04:24:22.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ