1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন      - A2Z Barta News
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন      সুজনের শার্শা উপজেলা কমিটি গঠন রৌমারী উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী রাজিবপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আব্দুর রাজ্জাক রৌমারীতে জেলেদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি চাউল পেলেন মৃত ব্যক্তি ও প্রবাসীরা   রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় ১টি গরুসহ ১টি বাংলাদেশী নাগরিক আটক রৌমারী সীমান্তে বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিলো ভারতীয় বিএসএফ বাংলাদেশে আশার সময় বিজিবির হাতে আটক ১২ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ উলিপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৮ বছর ধরে কয়েক হাজার মানুষ. পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ

রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     

  • প্রকাশকাল মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন                                            লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে সংবাদে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি বিএনপি নেতা আবু জাহান।ভুক্তভোগি আবু জাহান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি।সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু জাহান অভিযোগ করে জানান, আমি দীর্ঘ দিন থেকে বিএনপি’র রাজনৈতিকের সঙ্গে জড়িত। একটি কুচক্রীমহল আমার ও বিএনপি’র রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন প্রকার ষরযন্ত্র করে আসছে। আমার বড় ছেলে এরশাদুল হক ছোটমোটো তেলের ব্যবসা করে। বাড়িতে থাকা তিনটি মোটর সাইকেলের জন্য ২০ লিটার তেল সংরক্ষণ করে রেখেছিল এরশাদুল। গত ২৭ মার্চ শুক্রবার বিকেলে হঠাৎ করে আমার বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান। কিন্তু এরশাদুল বাড়িতে না থাকলেও তেলগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। সেই টাকা পরিশোধ করে আমার ছোট ছেলে হারুন অর রশিদ। অথচ আমার বড় ছেলে এরশাদুলের সঙ্গে আমি ও আমার পরিবারে কোনো সম্পর্ক নেই। সে আলাদা খান। কিন্তু আমাকে জড়িয়ে ‘বিএনপি নেতার গোয়ালঘরে ড্রাম ভর্তি মিলল পেট্রোল’ শিরোনামে কিছু পত্রিকায় সংবাদ প্রচার করে বিএনপি’র রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে ও আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক বলেন, বিএনপি নেতাকে জড়িয়ে গত ২৭ মার্চ (শুক্রবার) পত্রিকায় যে প্রচারণা করা হয়েছে। তা সম্পন্ন বানোয়াট ও ভিত্তিহীন। কারণ, তিনি বিএনপি নেতা আবু জাহান তেলের ব্যবসার সঙ্গে জড়িত নয়। এটি একেবারেই মিথ্যা।রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রাফিউর রহমান বলেন, বাড়িতে প্রেট্রোল মজুদ রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন ২০২৬ অনুয়াযী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ