1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বে-সরকারি শিক্ষকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ - A2Z Barta News
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন নুর আলম খাঁন হিরো বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুল আজিজ রৌমারী উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুর রাজ্জাক চরশৌমারী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারী রৌমারী বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আজিজুর রহমান উলিপুরে  সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ইসা  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা শামিম আকতার শুভ

উলিপুরে বে-সরকারি শিক্ষকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশকাল শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
oppo_2

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম ঃ কুড়িগ্রামের উলিপুরে বে-সরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার প্রায় ১৪৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারের অধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন।

জানা যায়, বে-সরকারি শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে গত সোমবার থেকে সারা দেশের ন্যায় উপজেলার এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও কর্মবিরতি চলবে বলে জানান তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে সকল এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অবহেলিত বে-সরকারি শিক্ষকেরা বলেন, আমাদের দাবী ন্যায্য দাবী। অনতিবিলম্বে এ দাবী মেনে না নিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় গত রোববার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানান শিক্ষকরা।

পাঁচপীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামীম আখতার আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বজরা এল কে আমীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, বালারচর নাছিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বের রাশেদিন, উলিপুর আলিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, ধামশ্রেনি ইন্দ্রারপাড় বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ প্রমুখ।

Originally posted 2025-10-14 12:55:53.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ