1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন: - A2Z Barta News
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত    রৌমারীতে পচা ও নিম্নমানের চাল বিতরণে গুদাম সিলগালা করে প্রশংসায় ভাসছেন ইউএনও রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন রৌমারীতে আফরোজা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প  উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন 

উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন:

  • প্রকাশকাল শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন, কুড়িগ্রামঃ“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা”-এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়, যার পরপরই অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,জনাব ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, মাননীয় সংসদ সদস্য, ২৭ কুড়িগ্রাম-৩।
ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য প্রদান করেন কমিটির সদস্য জুলফিকার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব এ কে এম সফিকুল ইসলাম দারা, প্রতিষ্ঠাতা পরিচালক, একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর কুড়িগ্রাম। ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব উম্মে হাবিবা পলি ও সহকারী শিক্ষক তাসনুভা চৌধুরী এশা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস্ ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।
রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে,
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা।
প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

উল্লেখ্য, উলিপুর ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। মেলাটি আগামী সাত দিনব্যাপী স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখরিত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।‎

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ