1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বাচাতে ছয় বোনের আকুতি - A2Z Barta News
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিনের জন্মদিন পালন বেনাপোলে গৃহবধূ হত্যা, স্বামীসহ আটক – ৪ উলিপুরে ১৬ বছর পর জামায়াতে ইসলামীর  এক বিশাল গণ জমায়েত  পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন শাহা আলম রাজিবপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করলেন আলহাজ্ব আজিজুর রহমান উলিপুরে বর্ণিল আয়োজনে সপ্তাহ ব্যাপি ২৯তম বই মেলার  উদ্বোধন রৌমারীতে ফ্রেন্ডশিপ কর্তৃক এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত রৌমারীতে খেলার মাঠ দখল করে ভবন আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আ’লীগ রাজনীতি করে নিজের ও ভারতের জন্য- আব্দুস সালাম

উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বাচাতে ছয় বোনের আকুতি

  • প্রকাশকাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন উলিপুর (কুড়িগ্রাম)ঃ কুড়িগ্রামের উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুস তার অবুজ ছেলে ও ১০ বছরের মেয়ের জন্যই বাঁচাতে চায়। দিনমজুর ইউনুস (৩৫) দীর্ঘ এক বছর থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সমস্ত অর্জন শেষ করে ফেলেছে। বর্তমানে শুধু ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। ১ ছেলে ২ মেয়ের সংসার ইউনুসের। বড় মেয়ে ইশার বিয়ে দিয়েছে আড়াই বছর আগে। তার ছোট মেয়ে ইয়াসমিন এর বয়স ১০ বছর এবং একমাত্র ছোট ছেলে নূর হাবিবের বয়স মাত্র ৩ বছর। ক্যান্সারে আক্রন্ত হয়ে এক বছরের চিকিৎসায় সর্বশান্ত ইউনুস। শেষঅবধি ইউনুসকে বঁাচাতে ছয় বোন এখন বাড়ি বাড়ি ভিক্ষা করছে বলে জানায় প্রতিবেশীরা।
রংপুর মেডিকেল এর ডাক্তার আব্দুল বাসেত জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তার ৩০ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। পরীক্ষা-নিরীক্ষার পর তার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব।
এই টাকা জোগাড় করতেই ইউনূসের ছয় বোন এখন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে বলে জানায় বোন আম্বিয়া, আনজু, লাইজু, লাভলী, লাবনী ও নাসিমা। বোন লাভলী জানায়, ৬ বোন একসাথে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভাইকে বঁাচানোর জন্য ভিক্ষা করে ৩০ কেজি চাল আর ৭২০ টাকা জোগাড় করেছি। পরিক্ষা-নিরিক্ষার জন্য প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন, সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা ছাড়া আমাদের একমাত্র ভাইকে বঁাচানো সম্ভব না। উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ধামশ্রেণী গ্রামেই ইউনুসের বাড়ি।
ইউনুস দিনমজুরির কাজ করতো। বাড়ি ভিটার ৪ শতক জমি ছাড়া আর কোন জায়গা জমি নেই। একটি বর্গা নেয়া গরু ছিল। গরু বিক্রি করে চিকিৎসা করিয়েছে তার স্ত্রি নুরিমা বেগম। একমাত্র ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বঁাচাতে ছয় বোনের আকুতি সমাজের বিত্তবানদের প্রতি।
সাহায্য পাঠাতে ইউনুসের বিকাশ নম্বর ০১৭৭৩৭২৭৫৭১।

Originally posted 2025-10-20 06:29:57.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ