1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎ - A2Z Barta News
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
“শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত              কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎ কুড়িগ্রামের চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত উলিপুরে চাচা কর্তৃক কুপিয়ে ভাতিজাকে হত্যা চেষ্টা রৌমারীতে মরহুম  খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসর শুভ উদ্বোধন   

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎

  • প্রকাশকাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
‎মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎এ সময় উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সরকার, এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম প্রমুখ।

‎বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারিতা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরে শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়।#


Originally posted 2025-10-28 12:35:41.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ