1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
এবার আ. লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ - A2Z Barta News
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র কমিটি গঠন রাজিবপুরে চরাঞ্চলের গরীব দুস্থদের মাঝে বিনামুল্যে উন্নত জাতের রৌমারীতে ভারতীয় ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জেলবন্দি বাংলাদেশি ৭ জেলে উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার রৌমারীতে মিল মালিক সমিতি’র আহ্বায়ক শাহাজালাল রানা সদস্য-সচিব আমিনুল ইসলাম নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত 

এবার আ. লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

  • প্রকাশকাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ।

অভিযোগে বলা হয়, সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট ৩০টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।

এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে পৃথকভাবে ১৪ দলের নামে আজই প্রথম অভিযোগ দায়ের করা হলো।

Originally posted 2024-10-02 15:33:42.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ