
রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন নাজিম উদ্দিন আকন্দ
লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:bকুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে নেতৃত্বে পরিবর্তন এনেছে দলীয় উচ্চপর্যায়। এর অংশ হিসেবে রৌমারী উপজেলা যুবদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক নাজিম উদ্দিন আকন্দ। কেন্দ্রীয় যুবদলের অনুমোদনক্রমে জেলা যুবদল এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের পাশে থেকে কাজ করার জন্য তিনি ইতিমধ্যে পরিচিত মুখ।দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নাজিমুদ্দিন আকন্দ বলেন,“এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি অনেক বড় চ্যালেঞ্জও। আমি চেষ্টা করবো রৌমারী উপজেলা যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে। এজন্য সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।”তিনি আরও বলেন, “দলের আদর্শ ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যুবদলকে একটি সক্রিয় ও জনমুখী সংগঠনে পরিণত করাই আমার লক্ষ্য।”স্থানীয় নেতৃবৃন্দ জানান, নাজিমুদ্দিন আকন্দ দায়িত্ব নেওয়ায় উপজেলা যুবদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।শিগগিরই তার নেতৃত্বে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং বিভিন্ন ইউনিয়নে পুনর্গঠন কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।
Originally posted 2025-10-19 10:16:00.
Leave a Reply