1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রাজিবপুরে মোহনগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল  উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে শিয়াল ও কৃষকের মৃত্যু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি শাহ্ আলম উলিপুরে উন্মুক্ত লটারীতে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ বেনাপোল পৌরসভার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নিরাপদ পানি সচেতনতা ক্যাম্পেইন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রকে বিজিবি এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

উলিপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ঈদ আনন্দে মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল আজিজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ ওই গ্রামের মসলা ব্যবসায়ী মোসাব্বর আলীর নাতি এবং পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাটিকাটামোড় এলাকার মামুন মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে আসেন শিশু আজিজ। শুক্রবার দুপুরে সহপাঠিদের সাথে বামনি নদীর তীরে খেলতে গিয়ে হঠাৎ নদীর পানিতে ডুবে যায় শিশু আজিজ। এরপর সহপাঠিদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশু আজিজকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Originally posted 2025-06-13 13:59:49.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ